Refund and Returns Policy (রিফান্ড ও রিটার্ন নীতি)
Buylix BD-তে আমরা চাই আপনি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েই কেনাকাটা করুন। তাই আমাদের রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতি নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো।
১. ডেলিভারির সময় প্রোডাক্ট চেক করার সুযোগ
আমাদের ডেলিভারি ম্যানের সামনেই আপনি পণ্য খুলে চেক করে দেখতে পারবেন। প্যাকেজ গ্রহণ করার আগেই নিশ্চিত হয়ে নিন পণ্যটি আপনার প্রত্যাশা অনুযায়ী কিনা।
২. পণ্য পছন্দ না হলে
ডেলিভারির সময় পণ্য পছন্দ না হলে, আপনি পণ্যটি ফেরত দিতে পারবেন। এক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে, পণ্যের মূল্য ফেরত দেওয়া হবে না বহন করতে হবে না — কারণ পণ্যটি গ্রহণই করা হয়নি।
৩. ৭ দিনের রিপ্লেসমেন্ট নীতি
পণ্য গ্রহণ করার পর যদি কোনো সমস্যা মনে হয় (যেমন সাইজ/কালার/ফিচার প্রত্যাশিত না হওয়া), তাহলে ডেলিভারির তারিখ থেকে ৭ দিনের মধ্যে রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে পারবেন। শর্ত:
- পণ্যটি অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিং সহ থাকতে হবে
- ট্যাগ/লেবেল/স্টিকার অপসারণ করা যাবে না
- রিপ্লেসমেন্টের জন্য অর্ডার নাম্বার ও পণ্যের ছবি/ভিডিও প্রমাণ হিসেবে জমা দিতে হতে পারে
৪. ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পাঠানো হলে
যদি আমাদের ভুলে ত্রুটিপূর্ণ, ড্যামেজড বা ভুল পণ্য পাঠানো হয়, তাহলে সম্পূর্ণ দায়ভার Buylix BD-এর। এক্ষেত্রে:
- সম্পূর্ণ বিনামূল্যে সঠিক পণ্য রিপ্লেসমেন্ট দেওয়া হবে
- অতিরিক্ত কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না
৫. রিফান্ড (টাকা ফেরত)
যেহেতু আমরা মূলত ক্যাশ অন ডেলিভারি (COD) পদ্ধতিতে কাজ করি, সাধারণত টাকা ফেরতের প্রয়োজন হয় না (কারণ পণ্য গ্রহণের আগেই টাকা পরিশোধ হয় না)। তবে অগ্রিম পেমেন্ট করা অর্ডারের ক্ষেত্রে, রিপ্লেসমেন্ট সম্ভব না হলে যৌক্তিক সময়ের মধ্যে (৩-৭ কার্যদিবস) টাকা ফেরত দেওয়া হবে।
৬. যেসব ক্ষেত্রে রিপ্লেসমেন্ট প্রযোজ্য নয়
- পণ্য ব্যবহার করা হয়েছে বা প্যাকেজিং নষ্ট হয়ে গেছে
- ৭ দিনের সময়সীমা পার হয়ে গেছে
- ব্যক্তিগত পছন্দ পরিবর্তনজনিত কারণে (ভুল সাইজ/কালার অর্ডার নিজে দিলে, তবে যোগাযোগ করলে আমরা সহায়তার চেষ্টা করব)
৭. কীভাবে রিপ্লেসমেন্ট/রিফান্ডের আবেদন করবেন
আমাদের WhatsApp (+8801911105022) বা Messenger (m.me/buylixbd)-এ অর্ডার নাম্বার ও সমস্যার বিবরণসহ যোগাযোগ করুন। আমাদের টিম যত দ্রুত সম্ভব সমাধানের ব্যবস্থা করবে।